2 November 2026
Voice clone: কলটা ছেলের গলায়, ছেলে না
Code word, *16001#, আর টাকা চলে গেলে কোথায় জানাবেন।
কী করবেন, পুরোটা
১. পরিবারের একটা code word সবাই মিলে একটা শব্দ ঠিক করুন যেটা কোথাও লেখা নেই। কোনো app এ না, কোনো post এ না। টাকা চেয়ে কল এলে শুধু ওই শব্দটা জিজ্ঞাসা করুন। বলতে না পারলে কল কেটে দিন। জন্মতারিখ বা মায়ের নাম দিয়ে আর পরীক্ষা করা যায় না, ওগুলো এখন কেনা যায়। ২. কেটে দিয়ে নিজে call back করুন যে নম্বর থেকে কল এসেছে সেটায় না। আপনার ফোনে আগে থেকে save করা নম্বরে। ৩. আপনার NID তে কয়টা SIM, আজই দেখে নিন ফোনে dial করুন *16001# Operator একটা box দেখাবে। NID এর শেষ চার digit লিখে Send করুন। একটু পরে SMS আসবে, কয়টা SIM আপনার NID তে registered, পুরো তালিকা সহ। অচেনা কোনো নম্বর থাকলে operator এর customer care এ গিয়ে বন্ধ করান। ৪. টাকা চলে গেলে দেরি করবেন না। একসাথে দুই জায়গায় জানান: পুলিশ, আর bKash বা Nagad। দেরি হলে account আর freeze করা যায় না। সূত্র পাঁচশো টাকায় সতেরো মিনিটে একজনের NID এর PDF, আর এক হাজার পঞ্চাশ টাকায় তিন মাসের call record: Dismislab এর "Almost everything about You, for sale", Daily Star, ১ সেপ্টেম্বর ২০২৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের student দের গলা নকল করে পরিবারের কাছে টাকা চাওয়া: সেপ্টেম্বর ২০২৬ এর রিপোর্ট। *16001# : BTRC, যেকোনো operator এ ফ্রি।